আমার পুচকি বন্ধু

Jobair Ahmed Abir
0

 আমার পুচকি বন্ধু..... তুই যখন আমার পাশে এসে গুটিশুটি মেরে ঘুমিয়ে পড়িস, মনে হয় যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি ঘুমিয়ে পড়ে তোকে দেখে।

তোর পিচকানো চোখে দুষ্টুমি জমে থাকে, কিন্তু ভেতরে যেন এক আশ্চর্য কোমলতা। তুই যখন আমার হাত কামড়ে খেলতে চাস, তখন আমার ব্যথা হয় না— হয় ভালোবাসা।
তোকে আমি প্রথম দিন দেখেছি ভাইয়ার চোখে। দেখেছি, কিভাবে একটা ক্ষতবিক্ষত প্রাণ জীবন খুঁজে পায় কারো নিঃশর্ত ভালোবাসায়। এখন তো তুই আমারও — আমার দুষ্টুমি, আমার আদর, আমার প্রিয় সঙ্গী।
জানি না, তোর ভাষায় আমি কতটা বুঝি, কিন্তু আমার মনের কথা তোকে বলতে গেলে কোনো ভাষার দরকার হয় না। তুই চোখ মেলে তাকালে, আমি ঠিক বুঝে যাই — তুইও আমায় ভালোবাসিস।
আমার চাওয়া একটাই, তুই যেন ভালো থাকিস। আর আমি, আমি তো রোজ একটু একটু করে তোর মতোই হয়ে যাচ্ছি — নিঃশর্ত, নির্ভর, নরম।




Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default